অর্ণবাংশু নিয়োগী: হস্টেলের পাঁচতলা থেকে পড়ে ছাত্রীর রহস্য মৃত্যুর ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট। পুলিসি তদন্তে অসন্তোষ প্রকাশ বিচারপতি শম্পা দত্ত পালের। প্রয়োজন কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারবে সিআইডি। নির্দেশ হাইকোর্টের। পরিবারের অভিযোগ, তাদের মেয়েকে পরিকল্পনা করে ধর্ষণ করে খুন করা হয়েছে।
মামলার শুনানি পর্বে রাজ্য সরকারের পক্ষের আইনজীবী শাশ্বত গোপাল মুখোপাধ্যায় আদালতে জানিয়েছিলেন যে ওই নাবালিকা ছাত্রী আত্মহত্যা করেছে। তাই কোনও নিরপেক্ষ অথবা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্তের প্রয়োজন নেই। আইনজীবীর দাবি, ওই ছাত্রী মানসিক অবসাদের জন্যই আত্মহত্যা করেছিল। পাশাপাশি তিনি আরও দাবি করেন, স্কুল কর্তৃপক্ষ ওই ছাত্রীর অভিভাবককে স্কুলে ডেকে পাঠানোর পরেই সে আত্মহত্যা করে
যে পরিপ্রেক্ষিতে সরকারি আইনজীবী উদ্দেশে বিচারপতি শম্পা দত্ত পাল প্রশ্ন করেন, কী কারণে অভিভাবককে স্কুলে ডাকা হয়েছিল? তার তথ্য কোথায়? বিচারপতি সরকারি আইনজীবীর কাছে জানতে চান, প্রথম চার্জশিট জমা করার সময় যে সমস্ত ব্যক্তিদের সাক্ষী নেওয়ার দরকার ছিল, তাদের কেন সাক্ষী নিলেন না তদন্তকারী আধিকারিকরা? এদিন সেই প্রশ্নের উত্তর আদালতে দিতে পারেননি সরকারপক্ষের আইনজীবী।

0 Comments